
নিখোঁজের ২৪ দিন পর যুবকের মাথার খুলি ও হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৪ দিন পর মো. রাশেদুল ইসলাম (১৯) নামের এক যুবকের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশ থেকে খসে পড়া হাড় এবং পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলপুর উপজেলার কুকাইল এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন






