
কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী
কিরগিজ প্রজাতন্ত্রে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ ‘বিশ্ব নোমেডিক গেমস’-এর ফোক গান প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন প্রখ্যাত লালনশিল্পী সূচনা শেলী। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের লোকসংগীত ও মরমি সাধনার ঐতিহ্য তুলে ধরবেন তিনি। তাঁর সঙ্গে এই আয়োজনে অংশ নেবে তাঁর


