
২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ টমাস ডুলি।


ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ টমাস ডুলি।

বাংলাদেশের ফুটবলে সামনে দুটি ম্যাচ। প্রতিপক্ষ নেপাল ও ভারত। নতুন এই মিশনকে সামনে রেখে আজ দুপুরে ঢাকায় পা রাখছেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। আর শমিত সোম দেশে আসবেন আগামীকাল মঙ্গলবার রাতে।

হংকংয়ের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চ জিততে পারল না বাংলাদেশ। ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারল স্বাগতিকরা। এই হারের জন্য পুরো দলকে দায়ী করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

হংকং, চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে আজ ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন দেওয়ান হামজা চৌধুরী। সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়েন এই প্রবাসী ফুটবলার। সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হামজা যোগ দেওয়া উজ্জীবিত হয় বাংলাদেশ ফুটবল দল।