
বদলি-প্রত্যাহারেও থামছে না সিএমপি কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও অপরাধের অভিযোগ থামছেই না। ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশে ব্যাপক রদবদল হয়েছে। তবু গত এক বছরে অন্তত ছয়টি ঘটনায় একাধিক কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে আছে মাদক আত্মসাৎ, ক্রিকেটারকে মারধর, চাঁদাবাজি,





















