গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করায় এ হুমকি দেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। হামাসকে ‘চূড়ান্তভাবে পরাজিত’ না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

বুধবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের মধ্যে হামাস আটক থাকা বন্দিদের মুক্তি না দেয় তাহলে গাজায় যুদ্ধ আবার শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন পর্যায়ের এ যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটক থাকা তিন বন্দির মুক্তি লাভের কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন