লাখাইয়ে বিদায়ী ও নতুন ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লাখাইয়ে বিদায়ী ও নতুন ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মতবিনিময় সভায় দুই ইউএনওসহ সাংবাদিকরা

হবিগঞ্জের লাখাইয়ে বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম ও নতুন ইউএনও তারেক হাসানের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

বিজ্ঞাপন

সভায় বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড ও অভিজ্ঞতা নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত সাংবাদিকরা তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন ও নতুন ইউএনও তারেক হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করেন। নতুন ইউএনও তারেক হাসান উপজেলার জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকরা সৈয়দ মুরাদ ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা জানান ও নতুন ইউএনওর কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন