‘আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি’
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায় ইরান । তিনি আরও বলেন, ইরানকে তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন অনুষ্ঠানের জন্য সাত দিন সময় দিয়েছে ওয়াশিংটন। মাউন্ট রাশমোরে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প এ কথা বলেন।

ভাষণে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বে তাদের সামরিক শক্তি নিয়ে কথা বলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এক দিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি, আর আমরা ইরানকে খুব কঠোর আঘাত করেছি। তারা সমঝোতা করতে মরিয়ে হয়ে আছে।’

ট্রাম্প আরো বলেন, ‘আমরা তাদেরকে খামেনির দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন