যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অপ্রত্যাশিত পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বেড়েছে জ্বালানি তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে। এর আগে অবশ্য দরপতনের ধারায় ছিল এই দুই ধরনের অপরিশোধিত তেল।
সর্বশেষ লেনদেন পর্বে তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়েও নেমে এসেছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


