তুরস্কে বাস-লরি সংঘর্ষে নিহত ৭

তুরস্কে বাস-লরি সংঘর্ষে নিহত ৭

তুরস্কের দক্ষিণাঞ্চলে বাস ও লরির সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবার ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার(৫৫ মাইল) পশ্চিমে ঘটেছে।

গভর্নরের দপ্তরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন