ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজগুলোর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।

নতুন সমঝোতার শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানকে লক্ষ্য করে আরোপ করা নৌ-অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ ও শুল্কমুক্ত যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন