সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ইয়েমেনের হোদেইদা প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শনিবার গোষ্ঠীটি এ তথ্য জানায়।

হুথিদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হোদেইদা প্রদেশের আল-তুহাইতা জেলার বাসিন্দা আবদুলওয়াহেদ আল-ওয়াসাবির বাড়িতে এই বিমান হামলার ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রধান, তার দুই সন্তান ও দুই স্ত্রী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় তার এক মেয়ে আহত হয়েছেন বলেও মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন