মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এর আগে মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করে সৌদি আরব।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ ‘পুরোনো মিথ্যা’, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং এখন আর কাউকে বিভ্রান্ত করে না।

বিজ্ঞাপন

ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয় বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান।

আল-মালিকি বলেন, ইসলামের দুই পবিত্রতম স্থানের নিরাপত্তা এবং হজযাত্রীদের সুরক্ষা তাদের জন্য ‘রেড লাইন’। হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: মিডল ইস্ট আই/আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন