হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে ‘পুলিশের’ ভূমিকা পালন করে, তাহলে ইরান মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেবে।

ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইরান নৌ চলাচল বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে সামরিক অবরোধ আরোপ করেছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকায় এই যুদ্ধ আপাতত স্থগিত রয়েছে।

বিজ্ঞাপন

মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালির পুলিশ হতে চান। এটা কি সত্যিই আপনার কাজ? যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীর কি এটাই কাজ?’

তিনি আরো বলেন, ‘আপনাদের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবে যেতে পারে এবং এগুলো মার্কিন সেনাবাহিনীর জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করেছে। আমরা এগুলো ধ্বংস করে দিতে পারি।’

ইরানের একজন প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান ছিলেন।

সূত্র: এএফপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন