যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ কেউ চায় না: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ কেউ চায় না: তুরস্ক
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আন্তর্জাতিক পক্ষগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো সংঘাত চায় না। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফিদান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরোধের ফলে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে চলমান সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন।’

বিজ্ঞাপন

এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা কোন দিকে মোড় নেয় এবং নতুন কোনো সংঘাতের সৃষ্টি হয় কি না, তা নিয়ে সবার মধ্যেই একধরনের উদ্বেগ ও কৌতূহল রয়েছে।’

তিনি পরিশেষে বলেন, ‘বৈঠকে উপস্থিত প্রায় সব দেশই একমত যে, নতুন কোনো সংঘাত এড়ানো উচিত এবং কূটনীতিকে সব সময় সুযোগ দেওয়া প্রয়োজন।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন