লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে রিফাত চৌধুরী (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরীবাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে মোহাম্মদ রিফাত চৌধুরী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যার পর জলপাই খাওয়ার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে গাছে ওঠে। গাছে থাকা অবস্থায় অসাবধানতাবশত হাত ফসকে সে নিচে পড়ে মারাত্মক আহত হয়।
স্বজনেরা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু।
রিফাত আশারকোটা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিল। স্বজনেরা জানান, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে তার টেস্ট পরীক্ষা চলছিল। রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

