গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত, নিশ্চিত করলো হামাস

গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত, নিশ্চিত করলো হামাস

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। গতকাল শনিবার রাতে হামাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আরব নিউজের।

গত মে মাসে ইসরাইল জানিয়েছিল, তাদের বিমান হামলায় মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। তবে ইসরাইলের এ দাবির সত্যতা তখন নিশ্চিত করেনি হামাস।

বিজ্ঞাপন

ইসরাইলের দাবির তিন মাস পর এখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলো।

তবে হামাস মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যান্য দলীয় নেতাদের সাথে তার ছবি প্রকাশ করে তাকে ‘শহিদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পরিকল্পনাকারী ও হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। ২০২৪ সালের অক্টোবরে গাজার রাফায় ইসরাইলি হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার গাজায় হামাসের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব নেন।

গাজায় হামাসের সশস্ত্র শাখার দায়িত্ব নেবেন তার ঘনিষ্ঠ সহযোগী ইজ্জ আল-দিন হাদ্দাদ । বর্তমানে তিনি গাজার উত্তরাঞ্চলে অভিযান পরিচালনার তত্ত্বাবধানে রয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন