পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে। ইরানের স্থাপনায় মার্কিন হামলাকে ‘ভালোবাসার আলতো ছোঁয়া’ বলে অভিহিত করেছেন তিনি।
তিনি বলেন, মার্কিন বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো অনায়াসেই ধ্বংস করেছে। ইরানের নেতৃত্বকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত চুক্তিতে সই না করলে আরো কঠোর হামলা চালানো হবে।
এবিসি নিউজের র্যাচেল স্কটকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে হামলাকে গুলোকে ‘ভালোবাসার আলতো ছোঁয়া’ বলে বর্ণনা করেন ট্রাম্প। হামলা হলেও ট্রাম্পের দাবি, ‘যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।’
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালায়। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদারি কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র গত বুধবার হরমুজ প্রণালির দিকে যাওয়া একটি ইরানি তেলের ট্যাঙ্কারে গুলি চালিয়ে প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর প্রতিশোধ নিতেই তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


