সৌদি আরবের বিমানবন্দরে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের বিমানবন্দরে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের আসির প্রদেশে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে মুহুর্মুহু হামলার ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা এই হামলার দাবি করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছেন, আবহা বিমানবন্দরে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল নির্ভুল এবং সরাসরি। এতে ওই বিমানবন্দরের ফ্লাইট চলাচল বিঘ্ন ঘটে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আকাশসীমায় তাদের ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে পুনরায় সতর্ক করছি, কারণ এটি আমাদের সামরিক অভিযানের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।

তবে হুথিদের সর্বশেষ চালানো হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

এর আগে সোমবার রাতে জাজান এবং নাজরানে বিমানবন্দরে হামলা চালান হুথিরা। এতে বেশ কয়েকজন আহত এবং বিমানবন্দরে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন