যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট
ছবি: আলজাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিবেশগত প্রভাব সম্পর্কে সতর্ক করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর্মেনিয়ায় জাতিসংঘের কনফারেন্স অব দ্য পার্টিজের ১৭তম সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ শুধু মানুষ ও অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করে না; এটি বন, জলাভূমি ও পানিসম্পদ ধ্বংস করে, মাটি দূষিত করে, বাসস্থান নষ্ট করে, প্রাণী প্রজাতিকে বাস্তুচ্যুত করে এবং প্রাকৃতিক চক্রে রাসায়নিক ও ভারী ধাতু প্রবেশ করায়। সংঘাত শেষ হওয়ার বহু বছর পরেও এর প্রভাব থেকে যায় বলে মন্তব্য করেন তিনি।

ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, দেশগুলোকে বুঝতে হবে যে সশস্ত্র সংঘাতের সময় পরিবেশগত ধ্বংস কোনো গৌণ বিষয় নয়। এটি সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও কল্যাণের জন্য হুমকি।

বিজ্ঞাপন

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরান ও এই অঞ্চলের সামরিক সংঘাতের পরিবেশগত প্রভাবের প্রতি আরো গুরুত্ব সহকারে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, ইরানের শিল্প ও জ্বালানি স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরাইলি হামলা অগ্নিকাণ্ড ঘটিয়ে, দূষক পদার্থ নির্গমন করে এবং পানি ও মাটি দূষিত করার মাধ্যমে প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও পরিবেশগত অবকাঠামো ধ্বংস করেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন