ফিলিস্তিনে ঋণমুক্তির উদ্যোগ নেওয়া আলজাজিরার সাবেক সাংবাদিককে আটক করেছে ইসরাইল

ফিলিস্তিনে ঋণমুক্তির উদ্যোগ নেওয়া আলজাজিরার সাবেক সাংবাদিককে আটক করেছে ইসরাইল
ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বাড়িতে অভিযান চালিয়ে আল জাজিরা মুবারাশের সাবেক সংবাদদাতা আলা হাসান আল-রিমাওয়িকে আটক করেছে ইসরাইলি বাহিনী। সম্প্রতি তিনি ফিলিস্তিনিদের ঋণমুক্তির জন্য একটি সামাজিক উদ্যেগ নেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রিমাওয়ির পরিবারের সদস্যরা জানান, ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে নিয়ে যায় ইসরাইলি সেনারা। তবে তাকে আটকের কারণ সম্পর্কে এখনো কোনো বিবৃতি দেয়নি ইসরাইলি বাহিনী।

গত বছরের অক্টোবরে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন আল-রিমাওয়ি। এর আগে তিনি দুই বছর কারাগারে ছিলেন। ২০২১ সালের এপ্রিলেও তাকে আটক করা হয়েছিল। পরে অনশন শুরু করলে এক মাস পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সম্প্রতি আল-রিমাওয়ি ‘আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণমুক্তি’ নামে একটি সামাজিক উদ্যোগ চালু করেছিলেন। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার আর্থিক সংকটে থাকা মানুষের ঋণ মওকুফ করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে উদ্যোগটি। এর মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি শেকেল (৪৯ লাখ ৩০ হাজার ডলার) সমপরিমাণ ঋণ মওকুফ করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরার।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন