ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহকে পাঁচ দিন কারাবন্দী রাখার পর মুক্তি দিয়েছে ইসরাইলি পুলিশ। গত সপ্তাহে ইসরাইলের নির্বাচন নিয়ে আলজাজিরার হয়ে রাজনৈতিক বিশ্লেষণ করেছিলেন তিনি।
তার আইনজীবী ও মানবাধিকার সংস্থা আদালাহর আইনজীবী হাদিল আবু সালেহ অভিযোগ করেছেন, ফিলিস্তিনি হওয়ার কারণেই তাদের রাজনৈতিক বক্তব্য ও বিশ্লেষণকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
আলজাজিরাকে তিনি বলেন, ‘এখন শুধু বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণেই তাদের বক্তব্যকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিদের যখন নিজেদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে বলা হয়, তখন ইসরাইলি ব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধের সন্দেহে পরিণত করে।’
আবু সালেহ জানান, গভীর রাতে ১৫ জন ইসরাইলি কর্মকর্তা আবু শেহাদেহর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তার বিরুদ্ধে ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ অভিযোগ আনা হয়। আবু সালেহর ভাষায়, ইসরাইলের ফৌজদারি আইনে এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিশেষ করে যখন বিষয়টি তার সাংবাদিকতাসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তখন অভিযোগটির গুরুত্ব আরো বেড়ে যায়।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


