আক্রমণের কৌশল পাল্টাল ইরান

আক্রমণের কৌশল পাল্টাল ইরান
কাজেম গারিবাবাদি। ছবি: সংগৃহীত

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা না করে প্রয়োজনে আগেই পাল্টা পদক্ষেপ নেবে তেহরান। রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালাবে—এমন অপেক্ষায় আর বসে থাকবে না ইরান।’

গারিবাবাদি অভিযোগ করেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার আড়ালে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতির জন্য সময় নিচ্ছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে ভঙ্গুর কূটনৈতিক প্রক্রিয়া ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন অঞ্চলে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

সাক্ষাৎকারে গারিবাবাদি আরো বলেন, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেবে না ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।

তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আগে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গত দেড় বছরে অন্তত তিনবার নিজেদের প্রতিশ্রুতির প্রতি অবিশ্বস্ততার পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...