ফিলিস্তিনিদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের পক্ষে জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনিদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের পক্ষে জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

ফিলিস্তিনি জনগণের মর্যাদাপূর্ণ জীবনযাপন, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল ও ফিলিস্তিনকে নিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনি জনগণের মর্যাদা, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।’ তিনি একে একটি ‘চিরন্তন সত্য’ বলে উল্লেখ করেন।

গুতেরেস আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এ সমাধানের আওতায় ইসরাইল ও ফিলিস্তিন পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন