সৌদিতে হুথিদের একের পর এক হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

সৌদিতে হুথিদের একের পর এক হামলা, প্রতিহতের দাবি রিয়াদের
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স বৃহস্পতিবার সকালে দেশটির বিভিন্ন অঞ্চলে সাতটি জরুরি সতর্কতা জারি করে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, ইয়েমেন থেকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে তারা পাল্টা পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞাপন

জোট জানায়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের বাহিনী। পাশাপাশি, ইয়েমেনের ধামার গভর্নরেটে অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও তারা ধ্বংস করেছে।

এদিকে, হুথিদের হামলা জেরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ (সিভিল ডিফেন্স) আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথকভাবে স্বল্পমেয়াদি সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এছাড়া খামিস মুশাইত গভর্নরেটেও জারি করা জরুরি সতর্কতা তুলে নিয়ে বিপদ কেটে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন