ইসরাইলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী ডানপন্থি নাফতালি বেনেট ও মধ্যপন্থি ইয়ার লাপিদ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই জোটের লক্ষ্য হলো খণ্ডিত বিরোধী দলকে একত্রিত করা, যাদের মধ্যে নেতানিয়াহুর প্রতি অভিন্ন শত্রুতা ছাড়া আর কোনো মিল আছে বলে মনে হচ্ছে না।
বেনেটের কার্যালয় জানিয়েছে, নতুন দলটির নাম হবে ‘টুগেদার’ এবং তিনিই এর প্রধান হবেন।
লাপিদের সঙ্গে যৌথ টেলিভিশন বিবৃতিতে বেনেট বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আজ রাতে আমার বন্ধু ইয়ার লাপিদের সঙ্গে মিলে আমাদের দেশের জন্য এযাবৎকালের সবচেয়ে জায়নবাদী পদক্ষেপ গ্রহণ করছি।’
টেলিভিশন বিবৃতিতে লাপিদ বলেন, ‘বেনেট একজন ডানপন্থি রাজনীতিবিদ, কিন্তু একজন সৎ ব্যক্তি। আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে।’
তিনি বলেন, ‘এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জোটকে ঐক্যবদ্ধ করা, অভ্যন্তরীণ বিভাজনের অবসান ঘটানো এবং আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়লাভের জন্য সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করা এবং ইসরাইলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।’
বেনেট বলেন, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করবেন, যা বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফিলিস্তিনের নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়, গাজায়ও সাফল্য