তুরস্কের ঐতিহাসিক মসজিদে নামাজ শেষে জুম্মা মোবারক জানালেন লন্ডনের মেয়র

তুরস্কের ঐতিহাসিক মসজিদে নামাজ শেষে জুম্মা মোবারক জানালেন লন্ডনের মেয়র
সাদিক খান ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদে (ব্লু মস্ক) জুমার নামাজ আদায় করেছেন। ছবি: সংগৃহীত।

লন্ডনের মেয়র সাদিক খান তুরস্ক সফরে গিয়ে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদে (ব্লু মস্ক) জুমার নামাজ আদায় করেছেন। এর আগে তিনি ঐতিহাসিক আয়া সোফিয়ায় নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি কপ৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে যান সাদিক খান, এসময় শুক্রবার ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্কে নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের ভেতরে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে লেখেন—ইস্তাম্বুলের সুন্দর ব্লু মস্ক থেকে জুম্মা মোবারক—এমন ক্যাপশন লিখে তিনি তার অনুসারীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। পরবর্তীতে ইস্তাম্বুল সফরের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে ওঠে তার এই পোস্টটি।

ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার পরিদর্শনের সময় সাদিক খানের সঙ্গে ছিলেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী কোশকুন ইলমাজ এবং ফাতিহ জেলার মেয়র মেহমেত এরগুন তুরান।

সূত্র: ইয়েনি শাফাক

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন