হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বিজ্ঞাপন
আইআরজিসির আনুষ্ঠানিক সংবাদমাধ্যম সেপাহ নিউজে এ দাবি করা হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে কিছু জানায়নি।
এমকিউ-১ প্রিডেটর হলো জেনারেল অ্যাটমিক্স নির্মিত একটি মার্কিন দূরনিয়ন্ত্রিত মনুষ্যবিহীন আকাশযান, যা গোয়েন্দা নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়।
শুরুতে এটি নজরদারি ড্রোন হিসেবে ‘আরকিউ-১’ নামে পরিচিত ছিল। ২০০২ সালে এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র যুক্ত করার পর বহুমুখী (মাল্টি-রোল) সক্ষমতার জন্য এর নাম বদলে ‘এমকিউ-১’ রাখা হয়।
সূত্র: আলজাজিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



