ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ৩

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা ৪১ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে দুই বিদেশি ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন। সেখানে আটকা পড়া অন্তত ২০ জন পর্বতারোহীর খোঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, দুইজন বিদেশি এবং একজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত দু’জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানিয়েছেন একজন স্থানীয় কর্মকর্তা।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর মালুকু প্রদেশে অবস্থিত মাউন্ট ডুকোনো শুক্রবার সকালে অগ্ন্যুৎপাত শুরু করে এবং এর ফলে সৃষ্ট আগ্নেয় ছাই প্রায় ১০ কিলোমিটার উঁচুতে আকাশে ছড়িয়ে পড়ে। অগ্ন্যুৎপাতের কারণে পর্বতটিতে সর্বোচ্চ তৃতীয় স্তরের সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অগ্ন্যুৎপাতে আটকা পড়া ২০ জন পর্বতারোহীকে উদ্ধারে কাজ চলছে।

ইওয়ান বলেন, আটকা পড়া পর্বতারোহীদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের এবং বাকিরা ইন্দোনেশিয়ার নাগরিক।

সূত্র: বিবিসি/রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...