ইসরাইলের হামলায় গাজায় নিহত আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ মৃত্যুর আগে এক শেষ বার্তা রেখে গেছেন। রোববার (১০ আগস্ট) আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে ইসরায়েলি হামলায় নিহত হয় মোট সাতজন। যার মধ্যে পাঁচজন ছিল আল জাজিরার সাংবাদিক।
২৮ বছর বয়সী আনাস আল-শরীফ ছিলেন আল-জাজিরা আরবির পরিচিত মুখ। তিনি গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন। অনেক হুমকিও পেয়েছেন।
গত ৬ এপ্রিল শরীফ গাজায় হত্যা প্রসঙ্গে একটি শেষ বার্তায় লিখেছেন, যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন। বারবার দুঃখ ও ক্ষতির সম্মুখীন হয়েছি। তবু আমি কখনো সত্য তুলে ধরতে দ্বিধা করিনি। বিন্দুমাত্র বিকৃতি বা ভ্রান্তি ছাড়াই তুলে ধরার চেষ্টা করছি। আমার একমাত্র আশা ছিল, আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি, যারা নীরব থেকেছেন, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছেন, আর যারা আমাদের শ্বাস পর্যন্ত রুদ্ধ করেছেন।’
শরীফ লিখেছেন, ‘আমাদের শিশু ও নারীদের ক্ষতবিক্ষত দেহও তাদের হৃদয়কে নড়াতে পারেনি, কিংবা দেড় বছরের বেশি সময় ধরে আমাদের জনগণের ওপর চলা হত্যাযজ্ঞ থামাতে পারেনি।’
তিনি আরও বলেছেন, স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে হয়তো তার চলে যেতে হতে পারে। ছেলে-মেয়ের বড় হওয়াটা হয়তো তিনি দেখে নাও যেতে পারেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ইসরাইলি হামলায় নিজেদের ৫ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল-জাজিরা। এক বিবৃতিতে আল-জাজিরা বলেছে, এটা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি নগ্ন ও পূর্বপরিকল্পিত হামলা। সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

