হরমুজে মার্কিন নৌ অবরোধের নিন্দা জানাতে জাতিসংঘকে ইরানের আহ্বান

হরমুজে মার্কিন নৌ অবরোধের নিন্দা জানাতে জাতিসংঘকে ইরানের আহ্বান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বন্ধ এবং নৌ অবরোধ তুলে নিতে ওয়াশিংটনকে চাপ দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাখ্যান ও এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বন্ধ এবং ইরানের বন্দরগুলোতে আরোপ করা নৌ অবরোধ তুলে নেওয়ার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানাতে বলেছেন।

চিঠিতে দারজি আরো বলেছেন, যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ইরান।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন