ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন
ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের শ্রমিক ইউনিয়নগুলো বার্ষিক এক সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা (বিডিএস) আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

শ্রমিক সংগঠনের নেতারা বলেন, ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের বিষয়ে ব্রিটিশ সরকার যদিও ‘কার্যকর’ পদক্ষেপ নিয়েছে, তবুও ফিলিস্তিনি জনগণের দাবির প্রতি সাড়া দেওয়ার দায়িত্ব তাদের ওপরই বর্তায়।

বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা নিজেদের আন্তর্জাতিক অবস্থান কাজে লাগিয়ে গাজায় ইসরাইলের চালানো গণহত্যা বন্ধে এবং ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ অর্জনে ভূমিকা রাখে।

পাশাপাশি তারা ইসরাইলি অর্থনীতির ওপর অবিলম্বে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান; যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যে থাকা ইসরাইলের সব সম্পদ বাজেয়াপ্ত করা এবং দেশটির সাথে অস্ত্র বাণিজ্য ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি পুরোপুরি স্থগিত করা।

শ্রমিক সংগঠনগুলো ইসরাইলের শাসনব্যবস্থাকে ‘গণহত্যাকারী’ হিসেবে অভিহিত করে সেটিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন