আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখলের হুমকি ইসরাইলি মন্ত্রীর

আমার দেশ অনলাইন

হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখলের হুমকি ইসরাইলি মন্ত্রীর

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যদি অস্ত্র সমর্পণ না করে, তাহলে পুরো গাজা দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থি রাজনীতিক ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। হামাসের পক্ষ থেকে ইসরাইলি আলটিমেটাম প্রত্যাখ্যান করার পর সোমবার তিনি এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ইসরাইল জানিয়েছিল, ৬০ দিনের মধ্যে হামাসকে সব অস্ত্র, এমনকি একে-৪৭ সমর্পণ করতে হবে। এই সময়সীমার জন্য মার্কিন প্রশাসন অনুরোধ করেছিল। অস্ত্র সমর্পণ না হলে ইসরাইলি বাহিনী আইডিএফ নতুন করে সামরিক অভিযানে নামবে।

তবে হামাস দাবি করছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গণমাধ্যমের হুঁশিয়ারি কেবল রাজনৈতিক প্রচারণা, চলমান আলোচনার সঙ্গে এর কোনো বাস্তব ভিত্তি নেই। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি জানিয়েছেন, তারা এই হুমকি মানতে রাজি নয়।

স্মোট্রিচ বলেন, হামাসকে খুব শিগ্‌গির গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণের চূড়ান্ত সময়সীমা দেওয়া হতে পারে। যদি তা না মানে, ইসরাইলি সেনাবাহিনী আন্তর্জাতিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে নিজ উদ্যোগে অভিযান চালাবে। তিনি জানান, হামাসকে নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে ইসরাইলি বাহিনী গাজায় প্রবেশ করে এলাকা দখল করবে এবং কীভাবে অভিযান চালানো হবে সে বিষয়ে দু-তিনটি পরিকল্পনা বিবেচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। যদিও বিদেশি সেনারা মোতায়েন থাকলেও, স্মোট্রিচের দাবি, ইসরাইলি বাহিনী চাইলে দ্রুত তাদের সরিয়ে অভিযান চালাতে পারবে। তবে আপাতত আন্তর্জাতিক বাহিনী দ্রুত গাজায় প্রবেশ করবে বলে মনে হচ্ছে না।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...