মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি হামাসের আংশিক রাজির পর বিভিন্ন মুসলিম , আঞ্চলিক ও বিশ্বনেতারা একে স্বাগত জানিয়েছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বরাতে আন্তোনিও গুতেরেসের বলেছেন, তিনি হামাসের সম্মতিতে স্বাগত ও উৎসাহিত করেছেন এবং গাজায় সংঘাত বন্ধে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন।
আঞ্চলিক মুসলিম দেশগুলোর মধ্যে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি হামাসের সম্মতির ঘোষণাকে স্বাগত জানিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করেছেন।
মিশরও এই ইতিবাচক অগ্রগতি সকল পক্ষকে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে এবং সংঘাত বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের প্রতিক্রিয়াকে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির সুযোগ হিসেবে দেখেছে।
এদিকে, ইউরোপীয় নেতারা ও যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘সকল জিম্মির মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি হাতের নাগালে।’ জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ যুদ্ধবিরতিকে ‘শান্তির সেরা সুযোগ’ হিসেবে উল্লেখ করে ট্রাম্পের আহ্বানকে পূর্ণরূপে সমর্থন করেছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার হামাসের স্বীকৃতিকে “উল্লেখযোগ্য পদক্ষেপ” বলে অভিহিত করে দ্রুত চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইন হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করা ‘সাধ্যের মধ্যে’ রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ‘জিম্মিদের মুক্তি এবং সাম্প্রতিক প্রস্তাবের ভিত্তিতে জড়িত হওয়ার জন্য হামাসের ঘোষিত প্রস্তুতি উৎসাহব্যঞ্জক। এই মুহূর্তটি অবশ্যই কাজে লাগাতে হবে। গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের মুক্তি এখনই সম্ভব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

