যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করে দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের সিরজান শহরে অন্তত ৩১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিরজানে চারটি নেটওয়ার্কের কার্যক্রম শনাক্ত করে সেগুলো ভেঙে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এসব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা গত জানুয়ারিতে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভেও অংশ নিয়েছিলেন। ওই সময় তারা গভর্নরের কার্যালয়ে আগুন দেওয়া, ব্যাংক ও সরকারি বিভিন্ন দপ্তর ভাঙচুরসহ নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরো দাবি করেছে, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে কাজ করে ইরানে অস্থিরতা তৈরির চেষ্টা করছিলেন।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে গ্রেপ্তারদের বিরুদ্ধে আরো কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাদের বিচারপ্রক্রিয়া কখন শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


