আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, বৈরুতে নিহত ৬

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, বৈরুতে নিহত ৬

লেবাননজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বৈরুতে ইসরাইলি হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। মধ্য বৈরুতের তিনটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরাইল।

এছাড়া দক্ষিণ লেবাননে ‘ধারাবাহিক হামলাশুরু করছে ইসরাইলি সামরিক বাহিনী। টায়ার শহর এবং এর ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা শুরু হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ‘ধারাবাহিক হামলা শুরু করেছে’।

বিজ্ঞাপন

সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে রকেট ছোড়ার জবাবে তারা এই হামলা চালাচ্ছে।

আল জাজিরা আরবির প্রতিনিধি জানান, ইসরাইলি বাহিনী সিডন জেলার আল-আকবিয়া শহরে হামলা চালিয়েছে। নিকটবর্তী শহর কেন্নারিতে হামলার কিছুক্ষণ পরেই আল-আকবিয়ায় এই হামলা চালানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন