আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করেছে ইসরাইল

ঢাবি সংবাদদাতা

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করেছে ইসরাইল

গাজা অভিমুখী আলোচিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ জব্দ করেছে ইসরাইল। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জাহাজটিকে গাজার কাছাকাছি পৌঁছাতে বাধা দেয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জাহাজটি এখন ইসরাইলের একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে। জাহাজে থাকা সবাইকে আটক করা হয়েছে। জাহাজে ১২ জনের শক্তিশালী ক্রুদের মধ্যে রয়েছেন- সুইডিশ জলবায়ু প্রচারক থানবার্গ। এছাড়া জাজাটিতে রয়েছেন- ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

ফিলিস্তিনিপন্থী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) দ্বারা পরিচালিত ব্রিটিশ পতাকাবাহী ইয়ট ম্যাডলিন গাজায় সাহায্য পৌঁছে দেয়া এবং সেখানে মানবিক সংকট সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছিল।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরাইল। এতে অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা গেছে। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন