আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে ইসরাইলে চার দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরাইল ইলেকট্রিক করপোরেশন।

এর আগে গত মঙ্গলবারও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এ সব হামলায় বেশ কয়েকজন আহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন