যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার কমেছে। যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে গেলে ইরানে নতুন হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন তিনি। তার এ বক্তব্যের পর এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম কমে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৬৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে গেলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তার এই বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরো বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামেও এর প্রভাব পড়েছে।
তবে ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই দুই দেশ হরমুজ প্রণালির ভেতরে বা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলার কথা জানিয়েছে। ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ ঘিরে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

