ফিলিস্তিনসহ নির্যাতিত জনগোষ্ঠীর সমর্থনে ফ্রান্সে বিক্ষোভ

ফিলিস্তিনসহ নির্যাতিত জনগোষ্ঠীর সমর্থনে ফ্রান্সে বিক্ষোভ

ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিন, হাইতি, ভেনেজুয়েলা, নিউ ক্যালেডোনিয়া, কঙ্গো ও সুদানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিভিন্ন নাগরিক সংগঠনের আহ্বানে বিক্ষোভে নামেন তারা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিক্ষোভকারীরা প্যারিসের প্লেস দে লা নেশনে জড়ো হয়ে নির্যাতিত এই জনগোষ্ঠীর ওপর বৈষম্য ও নিপীড়নের প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারীরা ‘ইসরাইলকে বর্জন করুন’ লেখা ব্যানার এবং ফিলিস্তিন, হাইতি, ভেনেজুয়েলা, নিউ ক্যালেডোনিয়া, কঙ্গো ও সুদানের পতাকা হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

ফ্রান্সের ইয়েলো ভেস্ট আন্দোলনের কিছু সদস্যও এই বিক্ষোভে যোগ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন