ইরানে ট্রাম্পের যুদ্ধে বিজয়ী রাশিয়া: কামালা হ্যারিস

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে ট্রাম্পের যুদ্ধে বিজয়ী রাশিয়া: কামালা হ্যারিস
ছিবি: সিএনএন

ইরান যুদ্ধ শুরু করায় ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছেন সাবেক মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস। তিনি বলেন, ইরান যুদ্ধে সবচেয়ে বড় জয় লাভ করেছে রাশিয়া। লাস ভেগাসে ডেমোক্র্যাটদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ এই যুদ্ধ চায় না, কংগ্রেসও হামলার অনুমোদন দেয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জানতে চান ইরানের সঙ্গে যুদ্ধে সবচেয়ে বড় জয় কার হয়েছে? রাশিয়া। তেলের সমস্যার কারণে তিনি কী করেছেন? তিনি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। আপনি কি জানেন এর মানে কী? তারা (রাশিয়া) তেল বিক্রি করে অর্থ উপার্জন করছে। যুদ্ধ শুরু না হলে তারা তেল বিক্রি করতে পারত না।’

সাবেক এই ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি তাকে (ট্রাম্প) নির্বোধ বলে উড়িয়ে দেব না। তিনি বিপজ্জনক।’

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন