আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ

মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার চলমান ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগ করার আহ্বান জানানো হয়।

সেই সঙ্গে বাগদাদের দূতাবাস বা এরবিলের কনস্যুলেট জেনারেলে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আকাশপথ বন্ধ থাকায় স্থলপথে জর্ডান, কুয়েত, সৌদি আরব ও তুরস্কে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে নতুন নিরাপত্তা সতর্কতায় বলা হয়, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের কুর্দি অঞ্চলসহ ইরাকজুড়ে মার্কিন নাগরিক এবং ওয়াশিংটনের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...