পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংগঠনটি বলেছে, এসব হামলার উদ্দেশ্য ছিল বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া।
এক বিবৃতিতে ওআইসির সাধারণ সচিবালয় জানায়, পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলা সন্ত্রাসবাদের শামিল। এ ধরনের কর্মকাণ্ড ইসলামি মূল্যবোধ, আন্তর্জাতিক রীতিনীতি ও আইনবিধির পরিপন্থি।
বিবৃতিতে আরো বলা হয়, পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘন এমন একটি গুরুতর অপরাধ, যা কোনোভাবেই গ্রহণ বা সহ্য করা যায় না। এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
ওআইসি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


