ইরানের ১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১ ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের

ইরানের ১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১ ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের

ইরানের ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানালেও হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের হামলার পর থেকে এখন পর্যন্ত ৩৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ৮২৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এতে এখন পর্যন্ত দুই সেনাসদস্য ও বিভিন্ন দেশের আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন