ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল
ছবি: সংগৃহীত।

ইতালির ত্রিয়েস্তে শহরের উপকূলে রয়েছে ব্যতিক্রমী এক সমুদ্রসৈকত ‘লা ল্যানতার্না’, স্থানীয়দের কাছে যা ‘এল পেদোচিন’ নামে পরিচিত। এক শতকেরও বেশি সময় ধরে চলে আসা এই সৈকতে নারী ও পুরুষদের জন্য আলাদা অংশ রয়েছে। দুই অংশের মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় ১০ ফুট উঁচু সাদা দেয়াল।

বিজ্ঞাপন

মাত্র ১ দশমিক ২০ ইউরো প্রবেশমূল্য দিয়ে সৈকতে ঢুকলে নারী ও পুরুষকে আলাদা অংশে যেতে হয়। নারীদের অংশে বিভিন্ন বয়সী নারী ও শিশুর পাশাপাশি চাকরিজীবীদেরও দেখা যায়। অন্যদিকে পুরুষদের অংশে চলে আড্ডা, তাস খেলা ও বিশ্রাম।

১৯০৩ সালের দিকে অস্ট্রো-হাঙ্গেরিয়ান শাসনামলে সৈকতটির যাত্রা শুরু হয়। শালীনতা বজায় রাখার উদ্দেশ্যে তখন দেয়ালটি নির্মাণ করা হয়েছিল। পরে ১৯৫৮ সালে নারীদের জন্য জায়গা বাড়াতে দেয়ালটি পুনর্নির্মাণ করা হয়।

বাইরের পর্যটকদের কাছে এই ব্যবস্থা অদ্ভুত মনে হলেও স্থানীয়দের কাছে দেয়ালটি স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের প্রতীক। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন, ঐতিহ্যবাহী এই দেয়াল সরানো হলে সৈকতটির বিশেষত্বই হারিয়ে যাবে।

সূত্র: সিএনএন

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন