রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইরান নয়, ইসরাইল চালিয়েছে: আইআরজিসি

আমার দেশ অনলাইন

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইরান নয়, ইসরাইল চালিয়েছে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি দাবি করেছে, হামলাটি ইসরাইল পরিচালনা করেছে।

এই বক্তব্য আসে দ্য ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর। সেখানে বলা হয়, ইরানের এই হামলা সৌদি কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা বলেছে তার চেয়ে অনেক বেশি ছিল।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, বাস্তবে আগুনটি কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

আইআরজিসি ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার সঙ্গে ‘ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্কই নেই’ এবং অঞ্চলে ইসরায়েলের কৌশল বিবেচনায় এটি ‘নিশ্চিতভাবেই জায়নিস্টদের কাজ’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জায়নিস্ট শাসনের’ আঞ্চলিক ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য ‘আমেরিকান-জায়নিস্ট চক্রান্তের মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার প্রচেষ্টা’ মোকাবিলায় সজাগ থাকা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...