মার্কিন-ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

মার্কিন-ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের অন্তত ৬৬৬৮টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার রেড ক্রিসেন্ট। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে দেওয়া এই পরিসংখ্যান অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ৫,৫৩৫টি আবাসিক ভবন, ১,০৪১টি বাণিজ্যিক স্থাপনা, ১৪টি চিকিৎসাকেন্দ্র, ৬৫টি স্কুল এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩টি কেন্দ্র।

এসব হামলায় বেশ কয়েকটি উদ্ধার ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চালানোর সময় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন