আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পবিত্র রমজান মাসকে স্বাগত জানাল যুদ্ধবিধ্বস্ত গাজা

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাসকে স্বাগত জানাল যুদ্ধবিধ্বস্ত গাজা

নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যেই পবিত্র রজমান মাসকে স্বাগত জানাল গাজার বাসিন্দারা। পবিত্র মাসের আগমন উপলক্ষে উপত্যকার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দারা তাঁবুতে ছবি আঁকার পাশাপাশি জীর্ণ ছাদে রঙিন কাগজ ও বাতি লাগিয়েছেন।

দুই সন্তানের মা মাইসুন তার নয় বছর বয়সী ছেলে হাসানকে বলেন, ‘আমরা তোমার জন্য সাজসজ্জা ও ছোট একটি লণ্ঠন এনেছি।’

বিজ্ঞাপন

তিনি আল জাজিরাকে বলেন, ‘আমার সামর্থ্য সীমিত, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল বাচ্চারা যেন খুশি হয়।’ তার আশা, এই সাজসজ্জা যেন যুদ্ধের ক্ষয়ক্ষতি ভুলে থাকার একটা উপলক্ষ হতে পারে।

আগের দুই রমজানের তুলনায় এবারের পবিত্র মাসটি কিছুটা আলাদা। গত দুই বছরের যুদ্ধের পর এবার যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত।

মাইসুন বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়। সবাই জানে যুদ্ধ সত্যিই থামেনি; এখনো মাঝে মাঝে গোলাবর্ষণ চলছে। কিন্তু যুদ্ধের তীব্রতার তুলনায় পরিস্থিতি কম তীব্র’।

তবে অনেকেই বলছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতি উৎসবের আনন্দাকে ম্লান করে দিচ্ছে।

গাজা শহরের বাসিন্দা ফেদা আইয়াদ বলেন, ‘পরিবার সদস্য ও প্রিয়জনদের হারানোর পর আর কোনো আনন্দ নেই।’

এই রোজায় তাদের একটাই চাওয়া, যুদ্ধ যেন আর ফিরে না আসে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন