গাজায় গণহত্যায় জড়িত যেসব প্রতিষ্ঠান

গাজায় গণহত্যায় জড়িত যেসব প্রতিষ্ঠান

গাজায় ইসরাইলের চালানো ‘গণহত্যায়’ জড়িত প্রতিষ্ঠানগুলোর তালিকা করেছে জাতিসংঘ। বুধবার আল জাজিরা জানায়, গাজায় গণহত্যা এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কাজে ইসরাইলকে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ ওই প্রতিবেদন তৈরি করেন। আগামী বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে। এতে ৪৮টি কর্পোরেট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, অ্যালফাবেট ইনকর্পোরেটেড, গুগলের মূল কোম্পানি এবং অ্যামাজন।

বিজ্ঞাপন

তদন্তের অংশ হিসেবে এক হাজারের বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের তালিকাও জড়ো করা হয়েছিল।

প্রতিবেদেনে বলা হয়েছে, মার্কিন প্রযুক্তি কোম্পানি আইবিএম ইসরাইলের সামরিক ও গোয়েন্দা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়া মার্কিন সফটওয়্যার প্ল্যাটফর্ম প্যালান্টির টেকনোলজিস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত পুলিশিং প্রযুক্তি সরবরাহ করে।

genocide 3

ইতালির নির্মাতা লিওনার্দো স্পা ইসরাইলের সামরিক খাতের জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। জাপানের প্রতিষ্ঠান এফএএনইউসি অস্ত্র উৎপাদনের জন্য রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে থাকে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য আদর্শ পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠেছে। ইসরাইলের কাছ থেকে কোনো দায়বদ্ধতা আশা করে না এসব প্রতিষ্ঠানগুলো। কারণ এ থেকে বিনিয়োগকারী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবাধে লাভবান হয়।

গাজায় ইসরাইল গণহত্যা কেন চলমান রয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। এতে বলা হয়, ‘গণহত্যা চলমান, কারণ এটি অনেকের জন্য লাভজনক।’

প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলের দখলদারিত্ব ‘উপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ’ এর একটি উদাহরণ, যেখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অবৈধ দখল থেকে লাভবান হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন