মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আটক করে জোহর অভিবাসন কর্তৃপক্ষ। মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আয়ার হিতাম শহরের ‘মিনি পাকিস্তান’ নামে পরিচিত একটি স্থানে অভিযান চালিয়ে ৩২ জন বিদেশিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, গোয়েন্দা এবং জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, ৬ আগস্ট বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বন্দর বারু আয়ার হিতামে অপস বেলাঞ্জা, অপস সেলেরা, অপস সাপু এবং অপস কুটিপ অভিযানের মাধ্যমে মোট ৩২ জন বিদেশীকে আটক করা হয়।

রুশদি আরো জানান, ‘আমরা স্থানীয় তিনজন আটক করেছি। আটক বিদেশিরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন এরা তার মালিক ও তত্ত্বাবধায়ক।

তিনি জানান, আটক বিদেশিদের মধ্যে ২০ জন পাকিস্তানি পুরুষ, নয়জন বাংলাদেশি পুরুষ, একজন ইন্দোনেশিয়ার পুরুষ এবং দুইজন ইন্দোনেশিয়ার নারী রয়েছেন। আটককৃতদের মধ্যে ২০ থেকে ৫৪ বছর বয়সী তিনজন স্থানীয় পুরুষও রয়েছেন।

মোহাম্মদ রুশদি বলেন, অবৈধ বিদেশি কর্মীরা ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ), ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট (আইন ১৫৫) এর ধারা ৬(১)(গ) এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(গ) এর অধীনে অপরাধ করেছেন। অর্থাৎ তারা বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং অবস্থান করছেন।

অবৈধ অভিবাসীদের আসা বন্ধ করতে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান রুশদি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন