আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাজ্যের মতো দেশগুলোর সমালোচনা করে যে দুই পরামর্শ দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের মতো দেশগুলোর সমালোচনা করে যে দুই পরামর্শ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর আবারও সমালাচোনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের প্রচুর আছে এবং দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস গড়ে তুলুন, (হরমুজ) প্রণালিতে যান এবং দখল নিয়ে নিন।’

বিজ্ঞাপন

ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সকে নিয়ে বলেন, ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে অনুমতি দেয়নি।

ইরানে হামলা শুরু করার পর থেকেই সামরিকভাবে ইউরোপীয় দেশগুলিকে পাশে না পেয়ে তাদের সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প। সূত্র: আল–জাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন